আইইউটিতে অ্যাপস নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) হয়ে গেল ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪ নিয়ে সচেতনতা তৈরির কার্যক্রম। সঙ্গে ছিল সেমিনার।

মঙ্গলবার সকাল থেকে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য জানতে আইইউটির শিক্ষার্থীদের ভিড় ছিল বুথে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয় সেমিনার। এতে এই প্রতিযোগিতা এবং মোবাইল ফোনের অ্যাপস নিয়ে মূল প্রবন্ধ পড়েন এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ।  বক্তৃতা করেন আইইউটির সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন খান, মো. কামরুল হাসান ও হাসান মাহমুদ। সেমিনারটির সার্বিক সমন্বয় করেন আইইউটি কম্পিউটার সোসাইটির সভাপতি গাজী মো. হাসনাত জাহান। সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ সিটি ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে দুপুর ১২টায় একই রকম সেমিনার শুরু হবে। বিস্তারিত: www.eatlapps.com। —