আইইউবিসি ওপেন সোর্স নেটওয়ার্কের যাত্রা শুরু
সম্প্রতি চট্টগ্রামের ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে ওপেন সোর্স নেটওয়ার্কের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান মুক্ত সফটওয়্যারের বিভিন্ন দিকের কথা তুলে ধরেন। তিনি বলেন, শুধু সফটওয়্যার ব্যবহার করলেই হবে না, এর সোর্স কোড বিষয়েও পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক আতিকুর রহমান, এমরান হারুন এবং সৌমিত্র পালিত। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ নয় বরং দেশের মানুষের জন্য তাদের কাজ করতে হবে। দেশকে সুন্দর আগামীর দিকে নিয়ে যাওয়ার দায়িত্বটি বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের নিতে হবে। সেমিনারে চট্টগ্রাম ওএসএনের সমন্বয়ক আরাফাত-উর-রহমান শিক্ষার্থীদের মুক্ত সফটওয়্যারবিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান শেষে আইইউবিসি ওএসএন গঠন করা হয়। —নিজস্ব প্রতিবেদক