আইইএলটিএস নিয়ে ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: অহনা ও তুর্য। ছবি: স্বপ্ন নিয়ে
মডেল: অহনা ও তুর্য। ছবি: স্বপ্ন নিয়ে

দেব দেব করেও গত বছর যাঁদের এ পরীক্ষায় বসা হয়নি, তাঁরা এ বছরের প্রস্তুতি শুরু করুন এখনি। তার আগে জেনে নিন আইএলটিএস পরীক্ষার নানা খুঁটিনাটি।
যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় তো বটেই, ইদানীং যুক্তরাষ্ট্র ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলোও ভর্তির জন্য আইএলটিএস স্কোর গ্রহণ করছে।

পরীক্ষার পদ্ধতি

একাডেমিক ও জেনারেল ট্রেনিং—দুই ধরনের হয় পরীক্ষাটি। পরীক্ষায় বসার আগে ভালভাবে বুঝে নিন কোন মডিউলটি আপনার জন্য প্রযোজ্য। 
আইইএলটিএস পরীক্ষায় দুই ধরনের মডিউলেই চারটি অংশ থাকে— লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং। লিসেনিং ও স্পিকিং অংশটি দুটি মডিউলেই একইরকম।
পাশের চিত্র থেকে এক নজরে দেখে নিন কোন অংশে কয়টি প্রশ্ন।
www.ielts.org/test_takers_information/test_sample.aspx এই ঠিকানায় পাবেন পরীক্ষার কিছু প্রশ্ন। এগুলো দেখে ধারণা পেতে পারেন কেমন প্রশ্ন হতে পারে।

স্কোর

এক থেকে নয়-এর স্কেলে আইইএলটিএসের স্কোর দেওয়া হয়। পরীক্ষা দেওয়ার আগেই জেনে নিন ন্যূনতম কত স্কোর প্রয়োজন।

প্রস্তুতি
শুরুতেই একটা মক টেস্ট দিয়ে নিতে পারেন। এর স্কোর দেখে প্রস্তুতির পরিকল্পনা করে নিন। অন্তত তিন মাস সময় হাতে রাখা ভালো। এ ছাড়া স্পিকিংয়ের জন্য বন্ধুবান্ধবের সঙ্গে ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন। এটাও বেশ কিছুদিন ধরে চর্চা করা উচিত। ঘড়ি ধরে প্রশ্নপত্র সমাধান করুন। ক্যামব্রিজ থেকে প্রকাশিত আইইএলটিএস পরীক্ষার পুরনো প্রশ্নপত্রের বই কিনতে পাওয়া যায়। এগুলো সমাধান করুন। অনলাইনেও পাবেন এসব।
পরীক্ষার দিন অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে হলে প্রবেশ করবেন। দেরি করে গেলে আপনাকে পরীক্ষায় বসার সুযোগ না-ও দেয়া হতে পারে।
আইইএলটিএস সম্পর্কে যেকোনো তথ্য পেতে সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হলো ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি, বাংলাদেশ।

কোথায়, কীভাবে পরীক্ষা দেবেন
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপির আয়োজনে আইইএলটিএস পরীক্ষা দেওয়া যায়। পরীক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট ফি দিয়ে নিবন্ধন করতে হবে। আইইএলটিএস স্কোরের মেয়াদ দুই বছর।
ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে পরীক্ষা দেওয়া যায়।

যোগাযোগ
ফোন: ব্রিটিশ কাউন্সিল
ঢাকা-০২৮৬১৮৯০৫
চট্টগ্রাম-০৩১৬৫৭৮৮৪-৬
সিলেট-৮২১৮১৪৯২৫।
ওয়েবসাইট: www. ielts.org, www.britishcouncil.org/ bangladesh এবং
আইডিপি বাংলাদেশ
www.bangladesh.idp.com