আইএসআইএফ এশিয়ার অনুদানে প্রকল্প আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের ইনফরমেশন সোসাইটি ইনোভেশন ফান্ড (আইএসআইএফ), এশিয়ার বার্ষিক অনুদানের জন্য প্রকল্প আহ্বান করা হয়েছে। আগামী ৯ আগস্ট পর্যন্ত অনুদানের জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলভিত্তিক সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় অথবা গবেষণা ও উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান এবং এনজিও প্রতিষ্ঠান এ অনুদানের জন্য আবেদন করতে পারবে। ব্যক্তিগতভাবে কোনো আবেদন করা যাবে না এবং অনলাইনে প্রদত্ত আবেদনপত্র অনলাইনে জমা দিতে হবে। এ প্রকল্পের জন্য নির্বাচিত প্রতিটি প্রকল্পের জন্য অনুদানের পরিমাণ ২১ লাখ টাকার বেশি। মোট চারটি ভাগে এ অনুদান প্রদান করা হয়। এগুলো হচ্ছে ইনোভেশন অন এক্সেস প্রভিশন, ইনোভেশন অন লার্নিং অ্যান্ড লোকালাইজেশন, কোড ফর দ্য কমন গুড এবং রাইটস (অধিকার)। চলতি বছর এ আয়োজনে বাংলাদেশি তিনটি প্রকল্প অনুদান পেয়েছে। বিস্তারিত: isif.asia/grant। —বিজ্ঞপ্তি