আইএসএসিএ ঢাকার নির্বাচন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল সিস্টেম অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন (আইএসএসিএ) ঢাকা শাখার ২০১৪-১৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার ব্যাংকের প্রকল্প পরিচালক নজরুল হায়দার এবং সহসভাপতি হয়েছেন কমার্শিয়াল ব্যাংক অব সিলংয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান ইজাজুল হক। ১৯৬৭ সালে আন্তর্জাতিকভাবে চালু হওয়া আইএসএসিএর (www.isaca.org) ঢাকা শাখা চালু হয় ২০০৯ সালে। বর্তমানে বিশ্বের ৭৫ দেশে প্রতিষ্ঠানটির শাখা রয়েছে।
সদস্যদের পেশাগত উন্নয়নে কাজ করছে সংগঠনটি।
—বিজ্ঞপ্তি