আইএসও ২০০০০ প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহকসেবায় প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যসেবার গুণগত মান, দক্ষ জনগোষ্ঠী, উন্নত সেবাব্যবস্থাপনাই প্রতিষ্ঠানের সফলতার মূল। স্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবার মান উন্নয়নসহ ব্যক্তিজ্ঞানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আইএসও ২০০০০ অর্জনকারী প্রতিষ্ঠান জিপিআইটি ও বেসিসের উদ্যোগে বেসিস সদস্যদের জন্য অনুষ্ঠিত হয়েছে পাঁচ দিনের বিষয়ভিত্তিক প্রশিক্ষন কর্মসূচি। ঢাকায় অনুষ্ঠিত কর্মশালায় আইএসও ২০০০০ সনদ কীভাবে অর্জন করা যায়, ব্যবসায়িক উন্নয়নে এই সনদ অর্জনের প্রয়োজনীয়তাসহ এর পণ্য সেবার মান উন্নয়নে এর কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, আইটি সেবা ব্যবস্থাপনার ওপর আইএসও ২০০০০ একমাত্র আন্তর্জাতিক সনদ। প্রশিক্ষণ পরিচালনা করেন জিপিআইটির এ টি এম দিদারুল হক চৌধুরী। —বিজ্ঞপ্তি