আইএসটিকিউবির সম্মেলনে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের (আইএসটিকিউবি) সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত তিন দিনের এ সম্মেলনে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের (বিএসটিবি) তিন সদস্য মোহাম্মদ নুরুজ্জামান, মো. ইমরান হোসেন ও নাদির বিন আলী অংশ নেন। বিশ্বের ১৭০টি দেশ থেকে তিন শতাধিক প্রতিনিধি এ সম্মেলনে যোগ দিয়েছিলেন। —বিজ্ঞপ্তি