আইএসডি আন্তস্কুল বাংলা ভাষা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী প্রজন্মকে বাংলার সঠিক ও শুদ্ধ ব্যবহার সম্পর্কে সচেতন করার প্রয়াসে ২৮ ফেব্রুয়ারি ঢাকার ১১টি ইংরেজি মাধ্যম স্কুলের ৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে ‘৪র্থ আন্তস্কুল বাংলা ভাষা উৎসব’-এ। আইএসডি বাংলা ক্লাব এবারের আয়োজনটি উৎসর্গ করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির উদ্দেশে। তাঁর সৃষ্টি, জীবন ও জীবনদর্শনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বক্তৃতা, কবিতা রচনা, কুইজ ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করছে। উল্লেখ্য যে উৎসবটি আইএসডি স্কুলের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও আইএসডি বাংলা ক্লাবের সদস্য জেমিমা, ফায়েজ, তাসফিয়া, আইমানুল, ফারসি, আশিয়ানা ও রাইসের ক্রিয়েটিভিটি অ্যাকশন সার্ভিস (সিএএস) প্রজেক্ট।
এই উৎসবে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী খিলখিল কাজী, প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক, নজরুলসংগীতশিল্পী নাশিদ কামাল ও নজরুল গবেষক করুণাময় গোস্বামী।
— ফারজাহান রহমান
উৎসব সমন্বয়কারী, আইএসডি বাংলা ক্লাব।