আইএসপি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেটে সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০১৩-২০১৫ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আক্তারুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. এমদাদুল হক। সম্প্রতি ঢাকার আইএসপিএবি কার্যালয়ে দ্বিবার্ষিক নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সৈয়দ আলমাস কবির, সহসাধারণ সম্পাদক শরফুল আলম, কোষাধ্যক্ষ সুব্রত সরকার, পরিচালক সুমন আহমেদ ও সৈয়দ মো. তরিকুল ইসলাম। —বিজ্ঞপ্তি