আইওএমে ই-জেনারেশনের সিআরএম সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই প্রযুক্তি প্রতিষ্ঠান ই-জেনারেশন এবং ইন্টারন্যাশনাল অফিস মেশিনসের (আইওএম) মধ্যে সম্প্রতি এক চুক্তি হয়েছে। এর আওতায় ই-জেনারেশন আইওএমকে গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনার (সিআরএম) প্রযুক্তিগত সমাধান দেবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-জেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম, আইওএমের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিমসহ অনেকে।

চুক্তি হওয়ার পর রেজাউল করিম বলেন, ‘গ্রাহকদের আরও ভালো সেবা প্রদান এবং আমাদের পরিষেবাগুলোকে আরও অগ্রসর করে তোলার জন্য কার্যকরী সিআরএম সল্যুশন প্রয়োজন ছিল। অনেক বছর ধরে ই-জেনারেশন তাদের সিআরএম সফটওয়্যারের মাধ্যমে আমাদের সহযোগিতা করছে। এখন চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হলো।’

বিজ্ঞপ্তি