আইওএস নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অাইফোন ও আইপ্যাডের অপারেটিং সিস্টেম আইওএস নিয়ে গত শনিবার একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই) সোসাইটি এ সেমিনারের আয়োজন করে৷ সেমিনারে আইওএস তৈরি, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন প্যাটার্ন, আইওএস ডেভেলপার হওয়ার প্রক্রিয়া ও বাংলাদেশে সফটওয়্যার কোয়ালিটি অ্যাস্যুরেন্স প্রকৌশলী হিসেবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়৷ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন মোবাইল বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান ওয়াইডস্পেসের গবেষণা ও উন্নয়ন ব্যবস্থাপক শফিউল হাসান, এসডিকে দলনেতা নাবিল আহমেদ, আইওএস ডেভেলপার মাসুদ আহমেদ প্রমুখ৷ সেমিনারে শাবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন৷
—শাবিপ্রবি প্রতিনিধি