আইওএস সমর্থন করবে অ্যান্ড্রয়েড ওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোনের সঙ্গে কাজ করবে অ্যান্ড্রয়েড ওয়্যার
আইফোনের সঙ্গে কাজ করবে অ্যান্ড্রয়েড ওয়্যার

আইফোন ও গুগলের অ্যান্ড্রয়েড ওয়্যার চালিত স্মার্টওয়াচ নিয়ে বিপদে পড়েছেন? এত দিন আইফোনের সঙ্গে অ্যান্ড্রয়েড ওয়্যার যুক্ত করার কোনো সুবিধা ছিল না। কিন্তু সম্প্রতি গুগল এক ব্লগ পোস্টে ঘোষণা দিয়েছে যে, গুগলের অ্যান্ড্রয়েড ওয়্যার চালিত স্মার্টওয়াচ এখন আইফোনের সঙ্গেও কাজ করবে।
গতকাল সোমবার আইওএস অপারেটিং সিস্টেমের জন্য অ্যান্ড্রয়েড ওয়্যার উন্মুক্ত করার ঘোষণা দিয়ে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, আইফোন ৫,৫ সি, ৫ এস, ৬ ও ৬ প্লাসের সঙ্গে অ্যান্ড্রয়েড ওয়্যার চালিত স্মার্টওয়াচ পেয়ার করা যাবে। এতে আইফোন থেকে দরকারি সব তথ্য হাতঘড়িতেই দেখে নেওয়া যাবে।
গুগলের এই ব্লগ পোস্টে বলা হয়েছে, ভবিষ্যতে সব ধরনের অ্যান্ড্রয়েড ওয়্যার চালিত স্মার্টওয়াচ আইফোনের সঙ্গে যুক্ত করা যাবে। তবে, এলজির তৈরি আরবেন স্মার্টওয়াচ দিয়ে এর শুরু হচ্ছে। ভবিষ্যতে হুয়াই ও আসুসের তৈরি স্মার্টওয়াচও আইওএস সমর্থনযোগ্য হবে।