আইওএস ৭.১ আপডেট আনল অ্যাপল

আইওএস ৭.১ আপডেট আনল অ্যাপল। আইফোন, আইপ্যাড ও আইপড টাচের এই অপারেটিং সিস্টেমটির নতুন সংস্করণটিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে কারপ্লে। গাড়িতে আইওএস ব্যবহারের অভিজ্ঞতা পাওয়া যাবে এতে। যদিও এ মুহূর্তে কারপ্লে সুবিধার গাড়ি রাস্তায় নামেনি তারপরও ফেরারি থেকে শুরু করে অন্যান্য ব্র্যান্ডের গাড়ির জন্য অ্যাপলের অপারেটিং সিস্টেম ব্যবহার করার সুযোগ রয়েছে।
নতুন সংস্করণটিতে ইউজার ইন্টারফেসে কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ব্যবহারকারীরা। অ্যাপল দাবি করেছে, ৭.১ আপডেটে বাগ বা সফটওয়্যার ত্রুটি কমে গেছে এবং দ্রুতগতিতে অ্যানিমেশন চালানো যাবে।
আইওএস ৭.১ এ নতুন করে যুক্ত হয়েছে কয়েকটি ক্যামেরা অ্যাড অন ও উন্নত সিরি সুবিধা।
আইওএস ৭.১ ডাউনলোড করতে সেটিংস থেকে জেনারেল ও তারপর সফটওয়্যার আপডেটে যেতে হবে। আইটিউনস থেকেও এটি ডাউনলোড করে নেওয়া যাবে।
বিস্তারিত জানা যাবে এই লিংকটিতে (http://www.apple.com/ios/ios7-update/)