আইওএস ৮ ঘোষণা দিল অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপলের নতুন মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস৮
অ্যাপলের নতুন মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস৮

অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার সম্মেলনে নতুন সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন উদ্ভাবনের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। ২ জুন থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকোতে শুরু হওয়া এই সম্মেলন চলবে ৬ জুন পর্যন্ত। এবারের সম্মেলনে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আইওএস৮ ও ম্যাক ওএসএক্স১১ অপারেটিং সিস্টেমের ঘোষণা।
প্রযুক্তি-বিশ্লেষকেরা আশা করেছিলেন এবারের সম্মেলনে নতুন আইফোনের ঘোষণা দিতে পারে অ্যাপল। তবে আইফোনপ্রেমীদের আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষায় রাখল অ্যাপল।
সম্মেলনে অ্যাপলের তৈরি ম্যাক ডেস্কটপ ও নোটবুক কম্পিউটারের জন্য ওএসএক্স১১ ও অ্যাপলের মোবাইল পণ্যের জন্য আইওএসে বিশেষ পরিবর্তন এসেছে।
এ প্রসঙ্গে টিম কুক জানিয়েছেন, নতুন দুই অপারেটিং সিস্টেমে এবার আরও বেশি ইন্টিগ্রেশন সুবিধা যুক্ত হয়েছে। ম্যাকিনটোশ প্ল্যাটফর্মে ও মোবাইল পণ্যে ইন্টিগ্রেশন সুবিধা হওয়ায় ম্যাকবুকের টুলে ক্লিক করেই মোবাইলের কল গ্রহণ করা যাবে। এ ছাড়াও আইক্লাউড থেকে দুই ধরনের পণ্যেই তথ্য স্থানান্তর ও ব্যবহারের সুবিধা হবে।
আইওএস প্ল্যাটফর্মে হেলথকিট ও হোমকিট যুক্ত হয়েছে যাতে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও স্মার্টহোম ব্যবহারের সুবিধা নেওয়া যাবে। আইওএস ৮ এর সঙ্গে সোয়াইপ কিবোর্ড ও মার্কআপ নামের বিশেষ ফিচারও থাকবে।