আইওয়াচ আসছে আগামী বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইওয়াচ
আইওয়াচ

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, অ্যাপল শিগগিরই নতুন ধরনের স্মার্টঘড়ি বাজারে নিয়ে আসছে। ‘আইওয়াচ’ নামের স্মার্টঘড়িটি আগামী বছরের অক্টোবরের দিকে বাজারে আসবে বলে জানা গেছে। চীনের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিটেক এ তথ্য প্রকাশ করেছে।
সিটেক আরও জানিয়েছে, পরীক্ষার জন্য অ্যাপল আইওয়াচের দুটি নমুণা ব্যবহার করছে। এতে উভয় ক্ষেত্রেই ১০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে অ্যাপল ব্যতিক্রমী চিন্তা করছে। ‘আইওয়াচ’ নামের এই স্মার্টঘড়িটি তার ছাড়াই চার্জ হবে। আর এর ব্যাটারি টানা বেশিক্ষণ চলতে পারবে।—দ্য রেজিস্টার অবলম্বনে প্রদীপ সাহা