আইজ্যাক উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান জুনাইদ আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইজ্যাক বাংলাদেশের উপদেষ্টা বোর্ডে চেয়ারম্যান পদে দায়িত্ব নেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ । ছবি: সংগৃহীত
আইজ্যাক বাংলাদেশের উপদেষ্টা বোর্ডে চেয়ারম্যান পদে দায়িত্ব নেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ । ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের পরিচালিত অলাভজনক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইজ্যাকের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। আজ সোমবার জুনাইদ আহমেদের সঙ্গে আইজ্যাক বাংলাদেশের একটি চুক্তি হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, বাংলাদেশে জনগণের অধিকাংশই তরুণ। তথ্যপ্রযুক্তি সরকারের সর্বাধিক গুরুত্বের খাত হিসেবে এখানে তরুণদের অংশগ্রহণ বাড়ছে। খাতটিকে সম্ভাবনাময় হিসেবে দেখেছে আইজ্যাক।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরির মাধ্যমে ভবিষ্যতে আইজ্যাক বাংলাদেশের সঙ্গে দেশের তরুণ প্রজন্মের আরও শক্ত বন্ধন তৈরি হবে। তারুণ্যের সম্ভাবনা উন্নয়নের স্বার্থে সারা বিশ্বে প্রায় ১২২টি দেশে কাজ করে যাচ্ছে আইজ্যাক। তরুণ নেতৃত্ব উন্নয়নের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করার ওপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। আইজ্যাক তরুণদের বিশ্ব নাগরিক হওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে।