আইটিইউ পুরস্কার পেলেন তিন নারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অবদানের জন্য বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসমাজ দিবস উপলক্ষে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) পুরস্কার পেলেন তিন নারী।চলতি বছরের পুরস্কারপ্রাপ্তরা হলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার, ইনস্টিটিউট অব জেন্ডার ইন মিডিয়ার প্রতিষ্ঠাতা গিনা দাভিস এবং মোবাইল ফোন ও আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের চেয়ারম্যান সুন ইয়াফাং। খবর বিজ্ঞপ্তির।গত বুধবার জেনেভায় আইটিইউর মহাসচিব হামদুন আই তুরে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেন।