আইটিউনসে বিনা মূল্যে অ্যাংরি বার্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের জনপ্রিয় গেমস অ্যাংরি বার্ডসের প্রথম সংস্করণ বিনা মূল্যে পাওয়া যাচ্ছে আইটিউনসে। আইপ্যাড থেকে এ গেমসটি কেনার ক্ষেত্রে খরচ করতে হতো ২.৯৯ ডলার। এতে হঠাৎ করেই অ্যাপ স্টোরে গেমসটির চাহিদা কমতে থাকে। এ অবস্থা থেকে ফিরে আসতে গেমসটির নির্মাতা প্রতিষ্ঠান রোভিও বিশেষ সুবিধা ঘোষণা করে। এরই অংশ হিসেবে আইটিউনস থেকে এখন বিনা মূল্যেই অ্যাংরি বার্ডসের প্রথম সংস্করণ নামানো যাবে। গেমটিতে বর্তমানে যুক্ত হয়েছে ১৫টি লেভেল। ২০০৯ সালে আইটিউনসে যুক্ত হওয়ার পর শুরুতে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে চলে যায় গেমটি। তবে অ্যাপলের অন্যান্য যন্ত্রের মাধ্যমে গেমসটি কেনার ক্ষেত্রে খরচ বেশি হওয়ায় কমে যায় বিক্রি।সাধারণ অ্যাপ স্টোরে গেমটির দাম ৯৯ সেন্ট হলেও আইপ্যাডে ছিল ২.৯৯ ডলার। আর এতেই গেমসপ্রেমীরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন অ্যাংরি বার্ডস থেকে।বর্তমানে প্রথম সংস্করণটি বিনা মূল্যে পাওয়া গেলে পরবর্তী সংস্করণগুলো খেলতে চাইলে কিনেই খেলতে হবে আগ্রহীদের। —ডিজিটালট্রেন্ডস অবলম্বনে কাজী আলম