আইটেলের দুটি ব্র্যান্ড আউটলেটের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইটেলের দুটি ব্র্যান্ড আউটলেটের যাত্রা শুরু
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো দুটি ব্র্যান্ড আউটলেট চালু করেছে মোবাইল ব্র্যান্ড আইটেল। আইটেলের প্রথম ব্র্যান্ড আউটলেট গাজীপুরে অনুপম সুপার মার্কেটের দ্বিতীয় তলার মোবাইল ফ্লোরে সাইমা এন্টারপ্রাইজ ও দ্বিতীয়টি রাজধানীর মিরপুর-১০–এর শাহ আলী প্লাজার তৃতীয় তলার নিউ স্টার টেলিকম-২-এ অবস্থিত।

আনুষ্ঠানিকভাবে এ দুটি আউটলেটেই গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে।

মোবাইল গ্রাহকদের ভালো মানের সেবা এবং ব্র্যান্ডের ভালো অভিজ্ঞতা দেওয়ার অনেকগুলো প্রচেষ্টার একটি পদক্ষেপ হলো আইটেলের নিজস্ব ব্র্যান্ড আউটলেটের উদ্বোধন। অত্যাধুনিক সব স্মার্টফোন বাজারে নিয়ে আসা ছাড়াও বাংলাদেশের সব গ্রাহককে আরও ভালো সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যান্ড আউটলেট অপারেশন প্রসারের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। ফলে এখন থেকে আইটেলের পেশাদার কর্মকর্তাদের কাছ থেকে মোবাইলের গ্রাহকেরা আরও বেশি উন্নত সেবা এবং পণ্য ব্যবহারের অভিজ্ঞতা পাবেন বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে প্রতিটি ব্র্যান্ড আউটলেটের ডিসপ্লেতে ও ট্রায়ালের জন্য থাকা ডিভাইস ব্যবহার করে দেখার সুযোগ পাবেন গ্রাহকেরা।

ট্রানশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক, আইটেল বিজনেস ইউনিটের প্রধান মো. শফিউল আলম এবং মার্কেটিং বিভাগের প্রধান মো. আসাদুজ্জামানের উপস্থিতিতে ব্র্যান্ড আউটলেট দুটির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে ট্রানশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, ‘গাজীপুরের অনুপম সুপার মার্কেট ও রাজধানী ঢাকার মিরপুর-১০–এর শাহ আলী প্লাজায় একসঙ্গে আইটেল ব্র্যান্ডের দুটি ব্র্যান্ড আউটলেট উদ্বোধন করে আমরা আনন্দিত। আমরা সব সময়ই গ্রাহকদের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে এসেছি এবং তাঁদের চাহিদার কথা বিবেচনা করে সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তিসম্পন্ন পণ্য সরবরাহে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আইটেলের গ্রাহকদের সেরা সুবিধা প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এবং এক ছাদের নিচে স্মার্টফোন–সংক্রান্ত যাবতীয় সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যান্ড আউটলেটগুলো চালু করা হচ্ছে।’

আইটেল সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য ভিজিট করুন— https://www.itel-mobile.com/bd/