আইটেলের স্মার্টফোনে বাংলালিংকের সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইটেলের নতুন স্মার্টফোনের সঙ্গে বিনা মূল্যে ইন্টারনেট প্যাকেজ ও টকটাইম দেবে মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। আইটেল আইটি ১৫০৮ মডেলের স্মার্টফোনটিতে থাকছে ৫ ইঞ্চি পর্দা, ২৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, পেছনে ৫ মেগাপিক্সেল ও সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা, অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১, এক গিগাবাইট র‍্যাম, ৮ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি এবং ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর।

সুলভ মূল্যের এই স্মার্টফোনের সঙ্গে বাংলালিংকের গ্রাহকদের জন্য বিনা মূল্যে ১৮ গিগাবাইট ডেটা এবং ৪৫০ মিনিট টকটাইম থাকছে। স্মার্টফোনটির দাম ৪,৩৯০ টাকায়। আর বাংলালিংকের সুবিধাটি পেতে গ্রাহককে ‘it1508’ লিখে ৪৩২১ নম্বরে এসএমএস করতে হবে।

স্মার্টফোনটি গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি