আইডিবি বছরে ১২০০ দক্ষ জনবল তৈরি করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিনির্ভর দক্ষ জনবল গড়ে তুলতে ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বাংলাদেশ ইসলামিক ধর্মীয় বন্ধন শিক্ষা কার্যক্রম (আইডিবি-বিআইএসইডব্লিউ) প্রতিবছর প্রায় এক হাজার ২০০ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করছে। গত বৃহস্পতিবার ঢাকায় এ কর্মসূচির ১২তম ব্যাচের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এ ব্যাচে ২৪৫ জনকে তথ্যপ্রযুক্তির উন্নত প্রশিক্ষণ নেওয়ার জন্য বৃত্তি প্রদান করা হয়। আইডিবি-বিআইএসইডব্লিউর মহাব্যবস্থাপক নিয়াজ খান বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তথ্যপ্রযুক্তিনির্ভর জনবল গড়ে তুলতে হবে। সরকারের একার পক্ষে সেটা কখনোই সম্ভব নয়। ২০০৩ সাল থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি), জেদ্দা, সৌদি আরব সহযোগিতায় আইডিবি-বিআইএসইডব্লিউ বৃত্তি প্রদান করা হচ্ছে। চার মাস অন্তর এই আয়োজনের শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয়। ১২ আগস্টের মধ্যে এই প্রশিক্ষণে ১৩ ব্যাচের জন্য আগ্রহীরা আবেদন করতে পারবেন। —তারিকুর রহমান খান