আইডিবি-বিআইএসইডব্লিউয়ের ফার্স্ট ট্র্যাক আইটি কোর্স শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ মে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনের সম্মেলন কক্ষে আইডিবি-বিআইএসইডব্লিউয়ের ফার্স্ট ট্র্যাক আইটি কোর্সে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
১৩ মে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনের সম্মেলন কক্ষে আইডিবি-বিআইএসইডব্লিউয়ের ফার্স্ট ট্র্যাক আইটি কোর্সে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

আইডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপের ফার্স্ট ট্র্যাক আইটি কোর্সের প্রথম রাউন্ড এবং মূল কোর্সের ২৫ তম রাউন্ডের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনের সম্মেলন কক্ষে স্কলারশিপপ্রাপ্ত মোট ১৭৭ জনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে প্রিন্সিপাল কনসালট্যান্ট সৈয়দ মোকাম্মেল হোসেন, প্রজেক্ট অফিসার মোহাম্মদ নওশের আলী, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ মোসলেহ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।
আইডিবি-বিআইএসইডব্লিউয়ের ফার্স্ট ট্র্যাকে শিক্ষার্থীরা যে নেটওয়ার্কিং টেকনোলজিস, ডেটাবেজ, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়েব সলিউশন ও ইমপ্লিমেন্টশন, এন্টারপ্রাইজ সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, জেটুইই, সিশার্প ডটনেট এবং কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অ্যানিমেশন প্রভৃতি পেশাদার কোর্সগুলো সম্পন্ন করবে।
সম্প্রতি আইডিবি-বিআইএসইডব্লিউ এর ফার্স্ট ট্র্যাক প্রফেশনাল আইটি কোর্স চালু করে। যেখানে কম্পিউটার সায়েন্স অথবা সমমানের ডিগ্রিধারীরা স্কলারশিপ পেয়েছেন। তিন থেকে চার মাসের মধ্যেই এই প্রফেশনাল কোর্স সম্পন্ন করা হবে। ইলেকট্রনিক/কম্পিউটার/টেলিকমিউনিকেশন এর চার বছরের ডিগ্রিধারীরাও আবেদন করার সুযোগ পেয়েছেন। আইডিবি-বিআইএসইডব্লিউ এই কোর্সগুলো বিনা মূল্যে করাচ্ছে এবং প্রতি মাসে দুই হাজার টাকা করে প্রতি শিক্ষার্থীদের দিচ্ছে।