আইডিবির তথ্যপ্রযুক্তি বৃত্তিতে আবেদনের শেষ সময় ১ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াচের (বিআইএসইডব্লিউ) যৌথ আয়োজনে প্রতিবছর ‘আইডিবি- বিআইএসইডব্লিউ’ তথ্যপ্রযুক্তি বৃত্তি প্রকল্পে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি-বিষয়ক প্রশিক্ষণ ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এসব প্রশিক্ষণ প্রকল্পে প্রশিক্ষণ পর্বটা বেশ কিছু তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা হয়। এবারের প্রকল্পে ঢাকা ও চট্টগ্রামে প্রশিক্ষণ দিতে আগ্রহী প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান থেকে তালিকাভুক্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। তালিকাভুক্তি আবেদন প্রক্রিয়ার শেষ সময় আগামী ১ আগস্ট। এ বিষয়ে প্রশিক্ষণ প্রকল্পের অনুষ্ঠান কর্মকর্তা সৈয়দ রায়হান বাশার বলেন, ‘প্রতিবছর প্রশিক্ষণ দিতে আবেদনকারীদের থেকে মোট ১৮টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়। তবে এ বছর ভালোমানের প্রতিষ্ঠান পেলে এ সংখ্যা ২০-২২ হতে পারে।’ বিস্তারিত জানা যাবে www.idb-bisew.org ঠিকানায়। —জিয়াউর রহমান চৌধুরী