আইডিবির তথ্যপ্রযুক্তি বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি)-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) কর্তৃক পরিচালিত তথ্যপ্রযুক্তি বৃত্তি কর্মসূচির ১৮তম পর্বের আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যেকোনো শাখা থেকে ১০০ টাকার বিনিময়ে আবেদনপত্র পাওয়া যাচ্ছে। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ২১ জুন। বিস্তারিত: www.idb-bisew.org। —বিজ্ঞপ্তি