আইনস্টাইনের জন্মদিন ও পাই দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৪ মার্চ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্মদিন। ১৮৭৯ সালের ১৪ মার্চ জার্মানির উলম শহরে তাঁর জন্ম নিয়েছিলেন তিনি। আপেক্ষিকতার তত্ত্ব এবং ভর-শক্তি সমতুল্যতার সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত তিনি। তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন বিজ্ঞানী আইনস্টাইন।আজকের দিনটিকে ‘পাই দিবস’ হিসেবেও পালন করেন গণিতপ্রেমীরা। ১৯৮৮ সাল থেকে প্রতি বছর মার্চ ১৪ সারা বিশ্বের গণিতপ্রেমীরা পালন করেন পাই দিবস। পাই হলো একটি বৃত্তের পরিধির সঙ্গে এর ব্যাসের অনুপাত এবং এই মান একটি গাণিতিক ধ্রুব সংখ্যা । এটি গাণিতিকভাবে প্রতিষ্ঠিত যে, গণিতে পাই-এর মান দশমিকের পর অসীম পর্যন্ত কোনো পৌনঃপুনিক ক্রম ছাড়াই চলতে থাকে ।গণিতে যে কয়টা ধ্রুবক মান রয়েছে তার মধ্যে সবচে বহুল ব্যবহূত ও উল্লেখযোগ্য হলো পাই এর মান। এই মান ৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯...। আর এভাবেই চলতে থাকে রহস্যময় সংখ্যাটি। এর শেষ কোথায় কেউ তা বলতে পারে না। অদ্ভুত সুন্দর ও অমীমাংসিত রহস্যময় পাই নিয়ে আজও গবেষণা চলছেই।