আইনি রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

দণ্ডবিধির ক্লাসে আমাদের জনৈক শিক্ষক হোয়াইট বোর্ডে অ্যাসাইনমেন্টের বিষয় লিখেছেন: ‘অপহরণ, ডাকাতি ও খুন’। তার আগে ক্লাসের সবাইকে তিন ভাগে ভাগ করে দিয়েছিলেন তিনি। লেখা শেষে জিজ্ঞেস করলেন, ‘কারা কোন বিষয় নিতে চাও?’ আরিফ দাঁড়িয়ে বলল, ‘স্যার, আমরা অপহরণ করি, সাজ্জাদরা ডাকাতি করলে রিদওয়ানরা খুন করুক।’

আঁকা: শিখা
আঁকা: শিখা

প্রবীণ এক শিক্ষক আমাদের ভূমি আইন পড়াতেন। কখনোই শার্ট-প্যান্ট পরতে দেখিনি সেই স্যারকে। সব সময় পাঞ্জাবি-পাজামাই পরতেন। আমাদের কনভোকেশনে প্রথমবারের মতো স্যারকে দেখলাম কোট, প্যান্ট, জুতা পরে একদম ধোপদুরস্ত হয়ে এসেছেন। কিন্তু হঠাৎ খেয়াল করলাম, স্যার শার্টের সঙ্গে গলার টাইও প্যান্টের ভেতরে গুঁজে ইন করেছেন! আমি নিশ্চিত হলাম, স্যার মনের ভুলে এমন করেছেন। আমি কাছে গিয়ে কানে কানে বললাম, ‘স্যার, আপনার টাই তো প্যান্টের মধ্যে ঢুকে ইন হয়ে গেছে! খুলে রাখেন।’ স্যার ফিসফিস করে জবাব দিলেন, ‘আরে, আমি তো ইচ্ছে করে ঢুকিয়ে রেখেছি, টাই খালি নড়াচড়া করে!’
একবার আমাদের রস-কষহীন এক শিক্ষককে বানানো হলো সাংস্কৃতিক সম্পাদক! ছাত্রদের এক বিদায় অনুষ্ঠানে বাইরে থেকে ব্যান্ড সংগীতশিল্পী এসে গান গাইছে। সে সময় সাংস্কৃতিক অনুষ্ঠান কেমন হচ্ছে, না হচ্ছে তা দেখতে এলেন ওই স্যার। ঘুরেটুরে তিনি কী বুঝে একেবারে মঞ্চে উঠে মাউথপিস নিয়ে বললেন, ‘টিভিতে দেখি এই সব হাউকাউ গানের সময় মঞ্চে অনেক ধোঁয়া থাকে, এইখানে ধোঁয়া কই! ধোঁয়া দাও!’