আইপিভি৬ কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট প্রটোকলের ষষ্ঠ সংস্করণ (আইপিভি৬) নিয়ে তিন দিনের এক কর্মশালা গতকাল শনিবার ঢাকায় শুরু হয়েছে। ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এ কর্মশালার আয়োজক ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এপনিক)। খবর বিজ্ঞপ্তির।কর্মশালার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘আমরা এখনো আইপিভি৪-এ কাজ করছি। সরকারিভাবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও এখন যেসব নেটওয়ার্ক নিয়ে আসা হচ্ছে সেগুলো যেন আইপিভি৬ সমর্থন করে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’ অনুষ্ঠানে ইন্টারনেট সার্ভিস প্রভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আখতারুজ্জামান, সহসভাপতি সুমন আহমেদ ও দৃক আইসিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আলতাফ হোসেন বক্তব্য দেন। ইন্টারনেট সোসাইটি ঢাকা চ্যাপ্টারের আহ্বায়ক সৈয়দ ফয়সাল হোসেন স্বাগত বক্তব্যে বলেন, ইন্টারনেটের সঙ্গে যুক্ত হতে একটি নম্বরের দরকার হয়, যাকে বলা হয় আইপি ঠিকানা। এই আইপি ঠিকানার গঠন এবং পরিসর একটি নিয়মের মাধ্যমে পরিচালিত হয়, যাকে বলা হয় ইন্টারনেট প্রটোকল। এখন পর্যন্ত আইপি৪ ব্যবহূত হচ্ছে। এর সাহায্যে প্রায় ৪০০ কোটি আইপি ঠিকানা তৈরি করা সম্ভব। তার পরও এটা দিয়ে বর্তমান চাহিদা মেটানো সম্ভব নয়। আইপি সংস্করণ৬ এই সমস্যা সমাধানের একটি পন্থা হিসেবে ব্যবহূত হতে পারে।কর্মশালায় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক গেটওয়ে পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। আইপি সংস্করণ৬ সম্পর্কে সবাইকে কীভাবে সচেতন করা যায়, তা নিয়ে এই কর্মশালায় আলোচনা হবে।