আইপ্যাড, আইফোনের ‘স্মার্ট কভার’
শখের আইপ্যাড ও আইফোনের জন্য বাজার থেকে সুদৃশ্য কভার বেছে নিতে পারেন। কভার ব্যবহারে আপনার প্রিয় পণ্যটি ধুলো-বালি থেকে রক্ষা পাবে। সম্প্রতি বাজারে এসেছে মোশি ব্র্যান্ডের স্মার্ট কভার।আইফোনের জন্য বিশেষভাবে তৈরি মোশি স্মার্ট কভারের সঙ্গে রয়েছে স্ক্রিন প্রোটেক্টর। আর আইপ্যাডকে ধুলো-বালি থেকে নিরাপদ রাখার পাশাপাশি স্ট্যান্ড হিসেবেও কাজ করে মোশি আইপ্যাড স্মার্ট কভার। মোশি স্মার্ট কভার ব্যবহারে স্বয়ংক্রিয়ভাবে আইপ্যাড স্লিপ মোডে চলে যায়, আবার খোলা মাত্রই সচল হয়। একইভাবে টাচস্ক্রিন বাটন ও ক্যামেরার কোনো ক্ষতি হয় না। কালো, ধূসর ও বেগুনি—এ তিনটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে এই কভার।আইফোন ফাইভের জন্য তৈরি মোশি ব্র্যান্ডের কভারে ব্যবহার করা হয়েছে পলিকার্বোনেট ফ্রেম ও ভেগান লেদার ব্যাকপ্লেট। মোশি আইপ্যাড স্মার্ট কভারের দাম চার হাজার ৬০০ ও আইফোন কভারের দাম তিন হাজার ৮০০ টাকা। মোশি ব্র্যান্ডের কভার দেশের বাজারে বিপণন করছে কম্পিউটার সোর্স ।