আইপ্যাড এবার পোশাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়ে জনপ্রিয় একটি প্রযুক্তিপণ্য হলো অ্যাপলের ট্যাবলেট কম্পিউটার আইপ্যাড। প্রযুক্তি যেভাবে এগোচ্ছে, ফ্যাশনও যেন সেভাবেই এগোচ্ছে। আর তাই সম্প্রতি প্রযুক্তি ও ফ্যাশনের মধ্যে সম্পর্ক বাড়াতে আইপ্যাড রাখার জন্য তৈরি হয়েছে ফ্যাশনেবল ওয়েস্টকোট। মজার ব্যাপার হলো, এই কোট পরলে শখের আইপ্যাডটিও কোটের পকেটেই রাখা যাবে। যুক্তরাজ্যের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘প্রোপোর্টা’ ফ্যাশনের কথাটা মাথায় রেখে আইপ্যাড রাখার এই চমৎকার পোশাকটি তেরি করেছে। এ পোশাকটি তৈরির জন্য ‘প্রোপোর্টা’ লন্ডন কলেজ অব ফ্যাশনের শিক্ষার্থীদের মধ্যে এক প্রতিযোগিতার আয়োজন করে এবং সেই প্রতিযোগিতার সেরা নকশাটি থেকেই তৈরি হচ্ছে এই আইপ্যাড ওয়েস্টকোট। নতুন এ পোশাকটি কাজ করবে একটি ব্যাগের মতো। যে কেউ চাইলেই শখের আইপ্যাডটিকে ওয়েস্টকোটের পকেটের ভেতর রেখে ঘুরে বেড়াতে পারবে এবং মনের আনন্দে ফ্যাশনও করতে পারবে। —সিনেট অবলম্বনে প্রদীপ সাহা