আইপ্যাড ও আইফোনে গুগল ক্রোম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রোম ব্রাউজারকে আইপ্যাড ও আইফোনে যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গুগল আই/ও সম্মেলনের দ্বিতীয় দিন ২৮ জুন এ ঘোষণা দিয়েছে গুগল। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে গুগল ক্রোম ব্রাউজারে যেসব ফিচার কাজ করে আইওএস অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও সব ফিচারই কার্যকর হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।গুগল জানিয়েছে, ৩১ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে গুগল ক্রোম ব্রাউজারটির। প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাউজার গুগল ক্রোম।আইওএস ও ক্রোম অপারেটিং সিস্টেমের জন্য গুগল ড্রাইভ নামে অ্যাপি্লকেশনও উন্মুক্ত করেছে গুগল। গুগল ড্রাইভ নামের অ্যাপি্লকেশনটির সাহায্যে গুগলে অনলাইন তথ্য সংরক্ষণ করে রাখা যাবে।