আইপ্যাড ছাড়াও আছে ভালো ট্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার হয়তো জানা আছে, অ্যাপলের আইপ্যাডই বাজারের সেরা ট্যাবলেট কম্পিউটার (ট্যাব)। কিন্তু ট্যাবলেট কম্পিউটার কেনার আগে যদি একটু খোঁজখবর নেন, তাহলে আপনি দ্বিধাগ্রস্ত হবেনই, কোনটি রেখে কোনটি কিনবেন, তাতে। বাজারে থাকা কয়েকটি ট্যাব আপনার সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারে। কিন্তু কেন? তা এখানে তুলে ধরা হলো।

.
.

ট্যাবেও ল্যাপটপের সুবিধা
ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে কিন্তু প্রয়োজন হলে ল্যাপটপের কাজও করে দেবে মাইক্রোসফটের সারফেস প্রো ৪ ট্যাব। এর সঙ্গে পাওয়া যাবে আলাদা একটি কি-বোর্ড। ফলে ল্যাপটপ আকারেও এটি ব্যবহার করা যাবে। যেটি আপনি পারবেন না আইপ্যাড প্রোতে। আর আপনি যদি লেখক হয়ে থাকেন, তাহলে এই ট্যাবের বিকল্প নেই।

.
.

অ্যান্ড্রয়েডেই আইপ্যাডের অভিজ্ঞতা
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ভক্ত, কিন্তু আগ্রহ রয়েছে আইপ্যাডে। এর কারণ কিন্তু অ্যাপলের ব্র্যান্ড-সুনাম। বেছে নিতে পারেন গুগলের পিক্সেল সি ট্যাব। এখন পর্যন্ত বাজারের সেরা অ্যান্ড্রয়েড ট্যাব এটিই। এই ট্যাবে সফটওয়্যার হালনাগাদও হয় দ্রুত। শুধু তা-ই নয়, এর চুম্বকীয় কি-বোর্ডেরও বেশ সুনাম রয়েছে।

.
.

কম দাম
কম দামের মধ্যে ভালো পণ্য কে পছন্দ না করে? এ ক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন আমাজনের ফায়ার এইচডি ৮। এই ট্যাব যেমন সাশ্রয়ী, তেমনি এটি বেশ কাজের। এতে খুব পরিষ্কার ছবি দেখা যায়।

.
.

শিশুদের জন্য
সন্তানের জন্য ট্যাব কিনবেন? আমাজন কিন্ডল ফায়ারের বিকল্প নেই। দাম একটু বেশি। তবে, এই ট্যাবের ওয়ারেন্টি দুই বছর মেয়াদের। কোনো সমস্যা হলে পুরোটাই বদলে দেবে আমাজন।
সূত্র: সিনেট