আইপ্যাড বিলাসপণ্য!
আইপ্যাড কী কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? আইপ্যাড যতটা না কাজের, এর চেয়ে বেশি বিলাসপণ্য হিসেবেই ব্যবহার করা হয়। বাজার বিশে্লষকপ্রতিষ্ঠান কনজু্যমার ইনটেলিজেন্স রিসার্চ পাটনার্সের (সিআইআরপি) সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার পাশাপাশি ভিডিও ও ছবি দেখতে এবং গেম খেলতে আইপ্যাড বেছে নেন এর ব্যবহারকারী। এক খবরে এ তথ্য জানিয়েছে পিসি ম্যাগ। সিআইআরপি জানায়, অ্যাপল পণ্য ব্যবহারকারীদের মধ্যে সাম্প্রতিক এক জরিপে এ তথ্য পেয়েছে তারা। ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের এপ্রিল মাস পর্যন্ত যঁারা আইপ্যাড কিনেছেন, তঁাদের মধ্যে চালানো এক জরিপে সিআইআরপি দেখেছে, আইপ্যাড ব্যবহারকারীদের ৪০ শতাংশ ইন্টারনেট ব্রাউজ করতে, ৩৩ শতাংশ ভিডিও দেখতে এবং ২৬ শতাংশ গেম খেলতে পছন্দ করেন। ২১ শতাংশ ব্যবহারকারী ব্যবসায়িক কাজে আইপ্যাড ব্যবহার করেন বলেই জরিপে উঠে এসেছে। অ্যাপল বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের তুলনায় ছোটো আকারের আইপ্যাড সংস্করণ নিয়ে আসছে বলেই বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে। তবে অ্যাপল এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।