আইপ্যাড মিনির ট্রেডমার্ক আবেদন প্রত্যাখ্যাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটো আকারের ট্যাবলেট ‘আইপ্যাড মিনি’ নামটির ট্রেডমার্ক নিজের করে রাখার জন্য যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে আবেদন করেছিল অ্যাপল। কিন্তু যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস অ্যাপলের সে আবেদন প্রত্যাখ্যান করেছে। এক খবরে জানিয়েছে বিবিসি।ট্রেডমার্ক অফিসের বক্তব্য হচ্ছে, আইপ্যাড মিনি শব্দটির সঙ্গে ‘আই’, ‘প্যাড’ ও ‘মিনি’ অংশগুলো রয়েছে। প্রত্যেকটি অংশ আলাদা করলে বা আইপ্যাড শব্দটি একত্রে করলে কেবল অ্যাপলের পণ্যটিকে নির্দেশ করে। তাই শব্দটি পেটেন্ট পাওয়ার মতো আলাদা কোনো বিশেষত্ব নেই। এ ছাড়াও আইপ্যাড মিনির পেটেন্ট পেতে যথেষ্ট তথ্য এবং যুক্তি দিতে পারেনি অ্যাপল।অবশ্য তাই বলে আইপ্যাড মিনির পেটেন্ট পাওয়ার আশা একেবারেই শেষ হচ্ছে না। ২৪ জুলাই পর্যন্ত যথেষ্ট যুক্তি-প্রমাণ হাজির করতে পারলে পেটেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।২০১২ সালের নভেম্বর মানে ৭.৯ ইঞ্চি মাপের ‘আইপ্যাড মিনি’ ট্যাবলেট কম্পিউটার বাজারে এনেছিল অ্যাপল।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, শিগগিরই আইপ্যাড মিনির নতুন সংস্করণ বাজারে আনবে অ্যাপল। আইপ্যাড মিনি নামটি যাতে আর কেউ ব্যবহার করতে না পারে সে লক্ষে পেটেন্ট করিয়ে রাখতে চায় প্রতিষ্ঠানটি।প্রসঙ্গত, পেটেন্ট ও মেধাস্বত্ব নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে মামলা লড়তে হচ্ছে অ্যাপলকে।