আইপ্যাড-সমস্যার সমাধান দিল অ্যাপল
অ্যাপলের নতুন পণ্য `নিউ আইপ্যাড' এখন বাজারে। বাজারে আসার আগে পরে এর অনেক গুণের কথা রটলেও সম্প্রতি বড় একটা ত্রুটিও ধরা পড়ে। নিউ আইপ্যাডের এ ত্রুটিটি হচ্ছে, অ্যাপলের তৈরি এ পণ্যটি আইপ্যাড ২-এর তুলনায় বেশি গরম হয়। নিউ আইপ্যাডের কোনের দিকে বেশি গরম হয় এমন অভিযোগের জবাবে ২১ মার্চ বুধবার হাফিংটন পোস্ট, ভার্জ ও অল থিংস ডি কে একটি বিবৃতি পাঠিয়েছে অ্যাপল।অ্যাপল তাদের বিবৃতিতে লিখেছে, `নতুন আইপ্যাডে রেটিনা ডিসপ্লে, এফাইভএক্স চিপ, ৪জি এলটিই নেটওয়ার্ক সমর্থন, ১০ ঘণ্টা ব্যাটারি লাইফ সুবিধা রয়েছে। আইপ্যাডের সব ফিচার অ্যাপলের নির্দষ্টি করে দেওয়া তাপমাত্রার মধ্যেই খুব ভালো চলছে। তার পরও গ্রাহকের যদি কোনো অভিযোগ থাকে, তবে তারা অ্যাপল কেয়ারে জানাতে পারে।অ্যাপল কেয়ারের ঠিকানা হচ্ছে http://www.apple.com/support/products/এদিকে ২১ মার্চ ইলেকট্রনিক পণ্যের পর্যালোচনাকারী প্রতিষ্ঠান কনজুমার রিপোর্টসের বরাতে রয়টার্স জানিয়েছিল, অ্যাপলের তুমুল বিক্রি হওয়া `নিউ আইপ্যাড' দীর্ঘ সময় ধরে ব্যবহারে মাত্রাতিরিক্ত গরম হয়। পরীক্ষায় করে দেখা গেছে, ৪৫ মিনিট ধরে অ্যাকশনধর্মী কোনো গেম `নিউ আইপ্যাডে' খেলা হলে এর তাপমাত্রা দঁাড়ায় ১১৬ ডিগ্রি ফারেনহাইট, যা একই সময় ধরে আইপ্যাড ২ ব্যবহারের তুলনায় ১৩ ডিগ্রি বেশি।