আইপ্যাডে থাকছে চমক আইফোনে নতুনত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপলের অনুষ্ঠানে টিম কুক
অ্যাপলের অনুষ্ঠানে টিম কুক

প্রতিবছর নিয়ম করে এই আয়োজন করে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। একই জায়গায়—যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাক সিভিক মিলনায়তনে। এই আয়োজনে নতুন পণ্য, নতুন

অ্যাপলের নকশা বিভাগের প্রধান ইরিনি ওয়ালস থ্রিডিফর মেডিক্যাল নামের স্বাস্থ্যবিষয়ক একটি অ্যাপ চালুর ঘোষণা দিয়েছেন। এটি অ্যাপল পেনসিল দিয়ে আইপ্যাড প্রোতে ব্যবহার করা যাবে l এএফপি
অ্যাপলের নকশা বিভাগের প্রধান ইরিনি ওয়ালস থ্রিডিফর মেডিক্যাল নামের স্বাস্থ্যবিষয়ক একটি অ্যাপ চালুর ঘোষণা দিয়েছেন। এটি অ্যাপল পেনসিল দিয়ে আইপ্যাড প্রোতে ব্যবহার করা যাবে l এএফপি

সফটওয়্যারের ঘোষণা দেওয়াই যেন অ্যাপলের রেওয়াজ। এবারও তাই হলো। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো এবারের আয়োজন। আর এই আয়োজনে এসেছে অ্যাপলের নতুন দুটি আইফোন, আইপ্যাড এবং অ্যাপল টিভির ঘোষণা।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীতশিল্পী রায়ান টেডার।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীতশিল্পী রায়ান টেডার।

সম্মেলনে জানানো হলো, আইফোন ৬এস ও ৬এস প্লাস মডেলের দুটি নতুন আইফোনে থাকছে ত্রিমাত্রিক টাচ প্রযুক্তি। নতুন আইফোনের ঘোষণার সময় অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেন,

এবং ঘোষণা এসেছে নতুন দুই আইফোন ৬এস এবং  ৬এস প্লাসের
এবং ঘোষণা এসেছে নতুন দুই আইফোন ৬এস এবং ৬এস প্লাসের

‘আইফোনের মতো নতুনত্ব অন্য কোনো পণ্যে নেই।’ ২৫ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে নতুন আইফোন। নতুন আইফোনের পেছনে ১২ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করা হয়েছে।

অ্যাপল ওয়াচের জন্য এসেছে অপারেটিং সিস্টেমের হালনাগাদ
অ্যাপল ওয়াচের জন্য এসেছে অপারেটিং সিস্টেমের হালনাগাদ

১৬, ৬৪ ও ১২৮ গিগাবাইট—এই তিনটি সংস্করণে বাজারে পাওয়া যাবে নতুন আইফোন। ব্যবহৃত হচ্ছে ৬৪ বিটের এ৯ চিপ।

প্রথমবারের মতো আইপ্যাডে যুক্ত হলো অ্যাপল পেনসিল
প্রথমবারের মতো আইপ্যাডে যুক্ত হলো অ্যাপল পেনসিল

ঘোষণা এসেছে আইপ্যাড প্রোর। অ্যাপলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার ১২ দশমিক ৯ ইঞ্চির ‘আইপ্যাড প্রো’র ঘোষণা দেন। এ যন্ত্রটির ব্যাটারি টানা ১০ ঘণ্টা চলবে। এর সঙ্গে আছে অ্যাপল পেনসিল। অ্যাপল টিভির নতুন সংস্করণেও যুক্ত করা হয়েছে বেশ কিছু উন্নত সুবিধা।
এএফপি ও অ্যাপল ডটকম