আইপ্যাডে বাংলা শেখার সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষার মাস ফেব্রুয়ারিতে শিশুদের বাংলা শেখার জন্য আইপ্যাডে আর্দশলিপি নামে একটি সফটওয়্যার বাজারে এনেছে সফটওয়ার্কস। আইপ্যাডে বাংলা শেখার এটাই প্রথম সফটওয়্যার। সফটওয়্যারটির দাম ধরা হয়েছে ২৭৩ টাকা (৩ দশমিক ৯ ডলার)। আইপ্যাডের টাচপ্যাড, পরিষ্কার শব্দ ও নিখুঁত ছবি শিশুদের বাংলা ভাষা শিক্ষায় অনুপ্রাণিত করবে। এ ছাড়া সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি সফটওয়ার্কস তাদের আর্দশলিপির পরবর্তী ভার্সনে বাংলা হাতের লেখা অনুশীলন, শব্দ ট্রেসিং এবং সংখ্যা গণনাসহ বেশ কিছু নতুন অনেক ফিচার আনবে। বিজ্ঞপ্তি।