প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফটের ক্লাউড সেবাভিত্তিক জনপ্রিয় প্রোগ্রাম ওয়াননোট। মজার ব্যাপার হলো, এটি এবার আইপ্যাডের প্রোগ্রাম হিসেবেও পাওয়া যাবে। মাইক্রোসফট সম্প্রতি ওয়াননোট আইওএস অ্যাপটির আইপ্যাড সংস্করণ তৈরি করেছে। আইওএস ৪.৩ বা তার পরবর্তী যেকোনো সংস্করণে এই ওয়াননোট অ্যাপ চালানো যাবে। ওয়াননোট আইপ্যাড সংস্করণ ছাড়াও এতে নতুন আরও ভাষা এবং ট্যাব ইন্টারফেস সংযুক্ত হচ্ছে। অফিস সুইটের অংশ হিসেবে মাইক্রোসফট ২০০৩ সালে ওয়াননোট অ্যাপ্লিকেশনটি তৈরি করে। বর্তমানে ২০১১ সালের জানুয়ারি মাসে এটি আইফোন অ্যাপ্লিকেশন হিসেবে মাইক্রোসফট আপডেট করে। প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, ওয়াননোট অ্যাপ্লিকেশনটি অ্যাপলের তৈরি আইপ্যাডে যাওয়ার ফলে মাইক্রোসফটের পুরো অফিস স্যুটটিও সেদিকেই যাচ্ছে। —ম্যাশেবল অবলম্বনে প্রদীপ সাহা