আইপ্যাডে মাধুরী
আইপ্যাডে বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিতের নামে হাই ডেফিনেশন বা এইচডি অ্যাপ্লিকেশন উন্মুক্ত হয়েছে। ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতেই এই আইপ্যাড অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত করলেন ‘দেবদাস’ খ্যাত এ অভিনেত্রী। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।প্রযুক্তিপ্রেমী হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে বলিউডের অন্যতম অভিনেত্রী মাধুরী দীক্ষিতের। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে তিনি সব সময় সক্রিয় থাকেন। এর আগে আইফোন ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্যও নিজের নামে অ্যাপ্লিকেশন চালু করেছিলেন ৪৫ বছর বয়সী মাধুরী।‘মাধুরী দীক্ষিত এইচডি’ নামের আইপ্যাড অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এ অভিনেত্রীর সর্বশেষ খবরাখবর জানা যাবে। অ্যাপ্লিকেশনটি মাধুরীর টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে। অর্থাত্, ফেসবুক বা টুইটারে মাধুরী কোনো মন্তব্য লিখলে বা টুইট করলে তা তাঁর ভক্তরা জানতে পারবেন। এ ছাড়াও মাধুরীর সর্বশেষ ছবি, ভিডিও এবং অন্যান্য কনটেন্ট এইচডি ফরম্যাটে ভক্তদের কাছে পৌঁছাবে।নতুন অ্যাপ্লিকেশন উন্মুক্ত করার প্রসঙ্গে মাধুরী জানিয়েছেন, ভক্তদের ভালোবাসা ও সম্মানের প্রতিদানে এটা ক্ষুদ্র একটা প্রচেষ্টা। ভক্তদের ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই।