আইপ্যাডের জন্য কি-বোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপ্যাডের জন্য বিশেষ কি-বোর্ড বাজারে এসেছে। তৃতীয় প্রজন্মের আইপ্যাড-সমর্থিত পাতলা এই কিবোর্ডটি একই সঙ্গে আইপ্যাড স্ট্যান্ড এবং কাভার হিসেবেও কাজ করে। মাত্র কয়েক গ্রাম ওজনের এই তারহীন প্রযুক্তির কি-বোর্ডটি ইউএসবি পোর্ট থেকে মাইক্রো ইউএসবি চার্জিং কেবেলর মাধ্যমে চার্জ দেওয়া যায়। কম্পিউটার সোর্স লিমিটেডের বাজারে আনা তিন বছরের ওয়ারেন্টিযুক্ত কি-বোর্ডটির দাম ১০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি