আইফোনের পর আইপ্যাড মিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের জনপ্রিয় পণ্য আইপ্যাডের ছোটো সংস্করণ আইপ্যাড মিনি চলতি বছরের অক্টোবর মাসে বাজারে আসতে পারে। তবে ৭ ইঞ্চি মাপের এই নতুন পণ্যটি বাজারে আসার আগেই আইফোনের নতুন সংস্করণ বাজারে আনবে প্রতিষ্ঠানটি। ২৬ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অল থিংস ডিজিটাল।১২ সেপ্টেম্বর পণ্য বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপল। এ অনুষ্ঠানেই আইফোনের সর্বশেষ সংস্করণের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। তবে, ১২ সেপ্টেম্বরের অনুষ্ঠান বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও দেয়নি অ্যাপল। অল থিংস ডি'র ওয়েবসাইটে জানানো হয়েছে, আইফোনের নতুন সংস্করণের পরেই আইপ্যাড মিনি বাজারে আনার পরিকল্পনা করবে অ্যাপল। বর্তমানে আইপ্যাড মিনি উত্পাদন পর্যায়ে রয়েছে। আইফোনের নতুন সংস্করণের ঘোষণা দেওয়ার পর অক্টোবর মাসে আলাদা একটি অনুষ্ঠান করে আইপ্যাড মিনি বাজারে ছাড়ার ঘোষণা দিতে পারেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আইমোর জানিয়েছে, আইপ্যাড মিনি বর্তমানে ৯.৭ ইঞ্চি আইপ্যাডের রেজুলেশন যুক্ত হলেও এর দাম হবে মাত্র ২০০ থেকে ২৫০ ডলার! বর্তমান সময়ের আইপ্যাডের প্রায় সব সুবিধাই থাকবে নতুন আইপ্যাড মিনিতে। প্রযুক্তি বিশে্লষকরা জানিয়েছেন, বাজারের আমাজন কিন্ডল ফায়ার, গুগল নেক্সাস ৭, স্যামসাং গ্যালাক্সি ও উইন্ডোজ ৮ ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ছোটো আকারের আইপ্যাড বাজারে আনছে প্রতিষ্ঠানটি।