আইফোন অ্যাপ হলো বিশ্বের প্রথম কম্পিউটার গেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের হাতে তৈরি বিশ্বের প্রথম কম্পিউটার গেমটি অ্যাপলের আইফোনের জন্য অ্যাপ্লিকেশন হিসেবে এল। ১৯৮১ সালে কম্পিউটারের জন্য এটি তৈরি করেছিলেন বিল গেটস ও তাঁর বন্ধু নিল থম্পসন।আইবিএমের প্রোটোটাইপ কম্পিউটারে বসে গেটস ভোর চারটার সময় লিখে ফেলেছিলেন গেমটির কোড। থ্রিডি গেমের যুগে এটা খুবই সাধারণ দ্বিমাত্রিক একটি গেম। গেমটিতে সোজা রাস্তায় চালাতে হবে গাড়ি। রাস্তায় এলোমেলো করে ছুটবে একপাল গাধা। গাধাগুলোকে এড়িয়ে গাড়ি চালিয়ে সামনে এগোতে হবে। ত্রিমাত্রিক গেমের যুগেও দ্বিমাত্রিক এ গেমটি ব্যবহারকারীকে এখনো যথেষ্ট আকর্ষণ করবে বলে গেমের নির্মাতাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।প্রথম দিকের আইবিএম কম্পিউটারের ডিওএস অপারেটিং সিস্টেমের সঙ্গে এ গেমটি বিনা মূল্যেই দেওয়া হতো। তবে আইফোনের অ্যাপ্লিকেশন হিসেবে নতুন সংস্করণ খেলতে ০.৯৯ ডলার খরচ করতে হবে। ২০০১ সালে এ গেমটির প্রসঙ্গে বিল গেটস জানিয়েছিলেন, ‘আমি ও নিল থম্পসন ভোর চারটার দিকে ছোট একটি ঘরে বসে আইবিএমের প্রোটোটাইপ কম্পিউটারে তৈরি করেছিলাম গেমটি।’