আইফোন-আইপ্যাডে সবচেয়ে বেশি ডাউনলোড হয় যে অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেমবাদে আইওএস প্ল্যাটফর্মের জনপ্রিয় অ্যাপ।
গেমবাদে আইওএস প্ল্যাটফর্মের জনপ্রিয় অ্যাপ।

মানুষ এখন আইফোন আর আইপ্যাডে অনেক বেশি ফেসবুক ব্যবহার করছে আর ক্যান্ডি ক্রাশ গেমটি খেলছে। এর প্রমাণ মেলে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড হওয়া অ্যাপের দিকে দেখলে।

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাপ র‍্যাঙ্কিং ও বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপঅ্যানি প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপ স্টোর থেকে ডাউনলোড হওয়া অল টাইম লিস্টের শীর্ষ ১০ এর মধ্যে রয়েছে ফেসবুক, গুগল ও অ্যাপলের অ্যাপ। গেম অ্যাপ্লিকেশন হিসেবে সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ও সবচেয়ে বেশি আয় করা গেমের তালিকায় ঠাঁই হয়েছে ক্যান্ডি ক্রাশ সাগা আর ক্ল্যাশ অব ক্লানসের।

গত পাঁচ বছরে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশনগুলোর তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাপঅ্যানি। নতুন আইফোন ও পণ্য বাজারে ঘোষণার সপ্তাহখানেক আগে অ্যাপঅ্যানি এই প্রতিবেদন প্রকাশ করেছে। ৯ সেপ্টেম্বর নতুন আইফোন ঘোষণার অনুষ্ঠান আয়োজন করছে অ্যাপল।

আইওএসের সবচেয়ে জনপ্রিয় গেম ক্যান্ডি ক্রাশ
আইওএসের সবচেয়ে জনপ্রিয় গেম ক্যান্ডি ক্রাশ



অ্যাপঅ্যানির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালের জুলাই মাসে ট্র্যাকার চালু করার পর থেকে আইওএস প্ল্যাটফর্মে সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া ও আয় করা গেমগুলোর তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে গেমগুলোর আলাদা তালিকা আর গেম বাদে অ্যাপ্লিকেশনগুলোর আলাদা তালিকা তৈরি করা হয়েছে।

‘দ্য মোস্ট পপুলার আইফোন অ্যান্ড আইপ্যাড অ্যাপস অব অল টাইম’ শীর্ষক প্রতিবেদনে শীর্ষ অ্যাপ হিসেবে স্থান করে নিয়েছে ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার, ইউটিউব, ইনস্টাগ্রাম, স্কাইপ, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, ফাইন্ড মাই ফোন, গুগল ম্যাপস, টুইটার ও আইটিউনস ইউ।
শীর্ষ গেম হিসেবে স্থান করে নিয়েছে ক্যান্ডি ক্রাশ সাগা, ফ্রুট নিনজা, অ্যাংরি বার্ডস, সাবওয়ে সার্ফারস, ডেসপিকেবল মি, ক্ল্যাশ অব ক্লান. টেম্পল রান, অ্যাংরি বার্ডস রিও, টেম্পল রান ২, ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস। (সূত্র: এনডিটিভি)