আইফোন আইপ্যাডের জন্য নকিয়ার মানচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের তৈরি আইফোন, আইপ্যাড, আই-পড টাচের জন্য চালু হয়েছে নকিয়ার নতুন মানচিত্র (রিব্র্যান্ডেড ম্যাপস)। নকিয়া হিয়ার নামের এ ম্যাপ অ্যাপলের তৈরি অপারেটিং সিস্টেম আইওএস ৪.৩ অথবা পরের সংস্করণে সহজে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি অবমুক্ত করা ম্যাপসটির মাধ্যমে পাওয়া যাবে নানা ধরনের সুবিধা। যার মধ্যে রয়েছে গাড়ি চালনার নির্দেশনা, সরাসরি ট্রাফিক অবস্থা দেখার সুবিধা, স্যাটেলাইট ভিউ, গণপরিবহনের রুট সরাসরি ও অফলাইনে দেখা অন্যতম। এর পাশাপাশি রয়েছে প্রতি জায়গা অনুযায়ী কথার মাধ্যমে নির্দেশনা (ভয়েস নেভিগেশন) পাওয়ার সুবিধা। বর্তমানে পরীক্ষামূলকভাবে প্রায় দুই শতাধিক দেশের নেভিগেশন তথ্য যুক্ত করা হয়েছে নকিয়া হিয়ার ম্যাপসে। এর ব্যবহারকারী এসএমএস, ই-মেইল, সামাজিক যোগাযোগের সাইটের মাধ্যমে সহজেই নিজের অবস্থান বন্ধুদের জানাতে পারবেন।অ্যাপলের ওএস থেকে গুগল ম্যাপস মুছে ফেলার পর অ্যাপলের জন্য নকিয়ার তৈরি করা ম্যাপসটি বেশ সাড়া জাগিয়েছে। অ্যাপল কর্তৃপক্ষ নিজেদের জন্য মানচিত্র-সুবিধা তৈরি করলেও সেটিতে অনেক ভুল তথ্য এবং দুর্বল লোকেশন থাকায় সেটি সফল হয়নি। এ জন্য ব্যবহারকারীদের কাছে ক্ষমাও চেয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। নকিয়ার নতুন ম্যাপটি নিয়ে ব্যবহারকারীদের ভালো মন্তব্য পেয়েছেন অ্যাপল কর্তৃপক্ষ। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম