আইফোন ও আইপ্যাডে বাংলায় স্বাস্থ্যসেবার অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইওএস প্ল্যাটফর্মে আরএক্স৭১ হেলথ অ্যাপ
আইওএস প্ল্যাটফর্মে আরএক্স৭১ হেলথ অ্যাপ

অ্যান্ড্রয়েড সংস্করণের পর এবারে ‘আরএক্স ৭১ হেলথ’ অ্যাপটির আইওএস সংস্করণ উন্মুক্ত করেছে আরএক্স ৭১ লিমিটেড। অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোড ও ব্যবহার করা যায়। অ্যাপটির মাধ্যমে শিগগিরই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বা সাক্ষাৎকারের সেবা চালু করা হবে।
আরএক্স ৭১ লিমিটেডের (https://rx71.co/) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন বলেন, ডিজিটাল স্বাস্থ্যসেবাকে সবার হাতের মুঠোয় নিয়ে আসার উদ্দেশে আরএক্স ৭১ কাজ করে চলেছে। এর আগে ‘আরএক্স ৭১ হেলথ’অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণটি চালুর পর কিছুদিনের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। গুগল প্লে স্টোরে উন্মুক্ত হওয়ার দেড় মাসের মধ্যেই এটি ২২ হাজারের বেশি ডাউনলোড হয়েছে। ব্যবহারকারীরা অ্যাপটির কার্যকারিতা নিয়ে ‘রিভিউ’ অংশে ইতিবাচক মন্তব্য করেছেন। প্রায় এক হাজার ব্যবহারকারীর কাছ থেকে ‘ফাইভ স্টার’ রেটিং পেয়েছে অ্যাপটি। বর্তমানে গুগল প্লের হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরির ‘টপ ফ্রি’ তালিকার শীর্ষে রয়েছে দরকারি এ অ্যাপটি।
নিজাম উদ্দিন বলেন, ‘দুই বছর গবেষণা করে অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটি শারীরিক ও মানসিক লক্ষণের ভিত্তিতে সম্ভাব্য রোগের তালিকা দেওয়ার পাশাপাশি রোগের বিস্তারিত তথ্য ও সঠিক চিকিৎসার জন্য কোন চিকিৎ​সকের কাছে যেতে হবে, তা বলে দেবে। রোগ থেকে সুরক্ষা পাওয়ার জন্য পরামর্শ, অ্যানিমেটেড ভিডিও, পুষ্টি তথ্যসহ আরও অনেক কিছু রয়েছে এই অ্যাপে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ৯৭৯টি রোগ ও লক্ষণ সম্পর্কে বিস্তারিত ডেটাবেজ নিয়ে তৈরি করা হয়েছে স্বাস্থ্যজ্ঞান মডিউল। প্রতিটি রোগের বর্ণনা, লক্ষণ, কারণ, ঝুঁকিপূর্ণ বিষয়, সাধারণ জিজ্ঞাসা, হেলথ টিপস, অ্যানিমেটেড ভিডিওসহ আরও তথ্য রয়েছে এই বিভাগে।
তিন শর বেশি দেশি খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে তৈরি করা হয়েছে খাদ্য ও পুষ্টি বিভাগটি। বিনা মূল্যে নিজের ডায়েট প্ল্যান নিজেই তৈরি করা যাবে এই সেবাটির মাধ্যমে। ডায়েট প্ল্যান সিস্টেমটি একটি ইনটেলিজেন্ট সিস্টেম।
সাড়ে সাত হাজারের বেশি চিকিৎ​সকের ছবি, ডিগ্রি এবং ভিজিটিং কার্ডের স্ক্যান কপি নিয়ে তৈরি করা হয়েছে চিকিৎ​সক ডিরেক্টরি বিভাগ। এখান থেকে চিকিৎসার জন্য উপযুক্ত চিকিৎ​সক খুঁজে নেওয়া যায় খুব সহজে। ৭০০টিরও বেশি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিস্তারিত তথ্য পাওয়া যাবে হসপিটাল ডিরেক্টরি বিভাগে।
এ ছাড়া দেশের হাসপাতালগুলোকে অটোমেশনের জন্য হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। মানুষকে সহজে তথ্য পৌঁছে দিতে ব্যবহারবান্ধব ওয়েবসাইট, অ্যাপ ও হাসপাতাল ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে সমন্বয় রাখার কাজটিও করছে আরএক্স ৭১।
অ্যাপটির আইওএস সংস্করণ ডাউনলোড করার লিংক: http://apple.co/29sQWRX
অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণের ডাউনলোড লিংক https://goo.gl/2w9glc

আরও পড়ুন: