আইফোন থেকেই বেশি ব্রাউজ
স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারের দিক থেকে নকিয়াকে পেছনে ফেলে শীর্ষে উঠে এল অ্যাপলের আইফোন।স্ট্যাটকাউন্টারের এক তথ্য অনুযায়ী, স্মার্টফোন থেকে ইন্টারনেট ব্রাউজের হিসেবে প্রথমবারের মতো নকিয়াকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে অ্যাপলের তৈরি আইফোন।২০১২ সালে স্মার্টফোন থেকে ইন্টারনেট ব্যবহারের হিসেবে ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার দখল ছিল ৩৭.৭ শতাংশ। তবে চলতি বছরের প্রথম মাসে নকিয়াকে পেছনে ফেলেছে অ্যাপল। বর্তমানে অ্যাপলের স্মার্টফোন থেকে ইন্টারনেট ব্রাউজ হয় ২৫ দশমিক ৯ শতাংশ । দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে স্যামসাং । স্যামসাং স্মার্টফোন থেকে ২২.৭ শতাংশ ইন্টারনেট ব্রাউজ করা হয়েছে। নকিয়া নেমে গেছে তৃতীয় অবস্থানে। জানুয়ারি মাসে ২২ দশমিক ২ শতাংশ ইন্টারনেট ব্রাউজ হয়েছে নকিয়ার স্মার্টফোন থেকে। ২০১২ সালে ২৮ দশমিক ৭ শতাংশ দখল নিয়ে অ্যাপল ছিল দুই নম্বরে আর ১৪ দশমিক ৮ শতাংশ দখল নিয়ে স্যামসাং ছিল তিনে।