আইফোন ৫-এর ত্রুটি ঠিক করে দেবে অ্যাপল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইফোন ৫-এর কিছু হ্যান্ডসেটে পাওয়ার বা অন-অফ বাটনের ত্রুটি পাওয়া গেছে। এসব আইফোন বিনামূল্যে ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অ্যাপল। খবর এএফপির।
অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের মার্চ মাসের দিকে তৈরি কিছু আইফোন ৫-এ নির্মাণ ত্রুটি থেকে গেছে। এই ত্রুটির কারণে আইফোন ৫-এর পাওয়ার বাটন ঠিকমতো কাজ করে না। অ্যাপল এই বাটনটি পরিবর্তন করে দেবে বিনামূল্যে। অ্যাপলের সাপোর্ট ওয়েব পেজে এ সংক্রান্ত পরামর্শ ও সিরিয়াল নম্বর মিলিয়ে নিতে পারবেন আইফোন গ্রাহকরা।
মে মাস থেকে বিশ্বের বিভিন্ন দেশে আইফোন ৫-এর নির্মাণ ত্রুটি সেরে দেওয়ার কাজটি পরিচালনা করবে অ্যাপল কর্তৃপক্ষ।