আইফোন ৫ প্রিঅর্ডার অক্টোবরে!
অ্যাপলের আইফোনের নতুন সংস্করণ কবে নাগাদ বাজারে আসবে তা নিয়ে প্রযুক্তি বিশ্বে রয়েছে নানা জল্পনা-কল্পনা। সম্প্রতি অ্যাপল পণ্য বিষয়ক ওয়েবসাইট আইমোরে প্রকাশিত এক ব্লগ পোস্টে দাবি করা হয়েছে, ১২ সেপ্টেম্বর আইফোন ৫ বাজারে ছাড়ার ঘোষণা দেবে অ্যাপল আর এদিন থেকেই সর্বশেষ এ স্মার্টফোনটির প্রিঅর্ডার নেওয়া শুরু অ্যাপল। প্রিঅর্ডার নেওয়া শুরুর ঠিক নয়দিন পর ২১ সেপ্টেম্বর থেকে আইফোন সরবরাহ শুরু করবে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।আইমোরের ব্লগ পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছ থেকে ১২ সেপ্টেম্বর প্রিঅর্ডার নেওয়া শুরু হলেও আন্তর্জাতিক বাজারে তা শুরু হবে ৫ অক্টোবর থেকে। অ্যাপলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়েই এ তথ্য উল্লেখ করেছে আইমোর।এদিকে অ্যাপলের পঞ্চম প্রজন্মের আইফোন ঘিরে এখনও গুজবের ছড়াছড়ি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, পঞ্চম প্রজন্মের আইফোন হতে পারে হালকা-পাতলা ও বড় মাপের। এতে যুক্ত হবে শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা, ছোটো আকারের ডক কানেক্ট ও নতুন মাদারবোর্ড।