আইফোন ৫ বনাম গ্যালাক্সি এস৩ মিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের লড়াইয়ে গ্যালাক্সি এস৩ স্মার্টফোনের একটি ছোট সংস্করণ বাজারে আনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। ৪.৮ ইঞ্চি মাপের গ্যালাক্সি এস৩ স্মার্টফোনটি অ্যাপলের আইফোন৫ এর সমান আকার দিচ্ছে স্যামসাং। স্যামসাং জার্মানি ১১ অক্টোবর এ স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।১১ অক্টোবর গ্যালাক্সি এস৩ মিনি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল জার্মানির স্যামসাং অফিস। এ ছাড়া নরওয়ের অনলাইন স্টোর ‘নেটশপ’ নীল ও সাদা দুটি মডেলের গ্যালাক্সি এস৩ মিনি বিক্রির ঘোষণা দিয়েছে। এ ওয়েবসাইটে গ্যলাক্সি এস৩ মিনির দাম চাওয়া হয়েছে দুই হাজার ৯৯০ ক্রোনার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪২ হাজার ৫০০ টাকা।১৪ অক্টোবর থেকে বিক্রি শুরু করবে নেটশপ।স্যামসাংয়ের জনপ্রিয় স্মার্টফোন গ্যালাক্সি এস৩-এর এই ছোট সংস্করণে রয়েছে ৪ ইঞ্চি মাপের সুপার অ্যামোলিড ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ৪.১ বা জেলিবিন অপারেটিং সিস্টেম, টাচউইজ ইউজার ইন্টারফেস। ১ গিগাবাইট র্যাম, ১ গিগাহার্টজ ডুয়ালকোরের প্রসেসরযুক্ত গ্যালাক্সি এস৩ মিনিতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা, এনএফসি, ওয়াই-ফাই, থ্রিজি, এসবিম সুবিধা।প্রসঙ্গত, গ্যালাক্সি এস৩ স্মার্টফোন গত ২৯ মে ইউরোপের বাজারে উন্মুক্ত করে স্যামসাং। ৪ দশমিক ৮ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লেযুক্ত এ স্মার্টফোনে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ৪.০.৪। ৬৭ হাজার ৫০০ টাকা দামের এ স্মার্টফোনে রয়েছে ১ দশমিক ৪ গিগাহার্টজের কোয়াড কোর এক্সিনস প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, উন্নত ব্যাটারি, ওয়াই-ফাই সুবিধা।১৩৩ গ্রাম ওজন ও ৮ দশমিক ৬ মিলিমিটার পুরুত্বের এই স্মার্টফোনে ফিচার হিসেবে রয়েছে ফেস রিকগনিশন প্রযুক্তি, পেছনের দিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ৮ মেগাপিক্সেল ও সামনের দিকে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা, ‘এস ভয়েস’ নামে ভয়েস কন্ট্রোল প্রযুক্তি।