আইফোন ৭ হবে ৬ এস - এর মতো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোন ৬ এস
আইফোন ৬ এস

যাঁরা নতুন আইফোন কিনবেন বলে ভাবছেন, তাঁদের জন্য নতুন আইফোনে খুব বেশি চমক নাও থাকতে পারে। বিশ্লেষক ও প্রযুক্তি বিষয়ক গুঞ্জনের সূত্র ধরে ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, বড়জোর হেডফোন জ্যাক বাতিল করতে পারে অ্যাপল। এ ছাড়া এ বছর নতুন আইফোনে বড় পরিবর্তন আসবে না। পরিবর্তন যদি আসে, তা-ও সেই ২০১৭ সালে আসতে পারে।
প্রযুক্তি-বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নতুন আইফোন নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। যদিও গুঞ্জন বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ মুখ খোলেনি, তবু নতুন আইফোনকে ‘আইফোন-৭’ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের খবর, আইফোন ৭ এর নকশার সঙ্গে আইফোন ৬ এস ও ৬ এস প্লাসের খুব বেশি পার্থক্য থাকবে না। কারণ, ওএলইডি স্ক্রিন ও ফিঙ্গারপ্রিন্ট রিডারের যে সুবিধা নতুন আইফোনে দেওয়ার কথা, তা অ্যাপলের পক্ষে এ বছর যুক্ত করা সম্ভব হবে না। হার্ডওয়্যারে তেমন কোনো পরিবর্তন না এলেও বাড়তি একটি সিম কার্ডের জায়গা রাখতে পারে অ্যাপল। এ বছরের সেপ্টেম্বর নাগাদ ওই ফোনের দেখা মিলতে পারে। তথ্যসূত্র: সিনেট।