আইফোন ৮-এর ঘোষণা ১২ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন আইফোন আগামী ১২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তারা এ–ও জানিয়েছে, ওই দিন আইফোনের তিনটি মডেল উন্মোচন করা হবে। ফোন উন্মোচনের অনুষ্ঠানটি খুব সম্ভবত অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে আয়োজন করা হবে। আইফোন প্রকাশের জন্য কয়েকবার এই তারিখ বেছে নিতে দেখা গেছে অ্যাপলকে। তবে অ্যাপল এখন পর্যন্ত কাউকে আমন্ত্রণপত্র পাঠায়নি।

মূলত সব সময়ই ৬ থেকে ১০ দিন আগে আমন্ত্রণপত্র পাঠিয়ে থাকে অ্যাপল। গত বছর আইফোন ৭ উন্মোচন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল ২৯ আগস্ট। আর ফোনটি প্রকাশ করা হয়েছিল ৭ সেপ্টেম্বর। ওয়াল স্ট্রিট জার্নাল–এর এই প্রতিবেদনের ব্যাপারে অ্যাপলের কাছ থেকে অনলাইন সংবাদমাধ্যম সিনেট জানতে চাইলে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।

যে তিনটি আইফোন প্রকাশ করা হবে বলা হচ্ছে, তার মধ্যে আইফোন ৮ ছাড়াও আইফোন ৭ এস এবং আইফোন ৭ এস প্লাস উন্মোচন করা হবে বলে ধারণা করা হচ্ছে। গুঞ্জন রয়েছে, বেশ বড়সড় ওএলইডি পর্দা হবে আইফোন ৮–এর। আর এর দাম এক হাজার মার্কিন ডলারের মতো হবে বলে ইতিমধ্যে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে।

আইফোন ৮-এ যেসব সুবিধা থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে, তা থাকছে এখানে—